ac

Pages

3

শনিবার, ৭ মার্চ, ২০২০

শুভ বিদায় "CAPTAIN FANTASTIC "

আর দেখা যাবেনা কাপ্তান হিসাবে এক যুদ্ধ জয়ী নেতাকে,দেখা যাবেনা দল সাজাতে ছোটাছুটি  করা    এক অক্লান্ত অধিনায়কে।
তার বিদায়ে দল হারাবে দোহাতে আগলে রাখা এক অভিভাবকেে,হার না মানা এক যুদ্ধাকে।
যিনি লাল সবুজের  ক্রিকেটের মধ্যমণি  এদেশের সর্বকালের সেরা অধিনায়ক CAPTAIN FANTASTIC মাশরাফি বিন মর্তুজা।
লাল সবুজের ক্রিকেটে মাশরাফি আছেন অর্জনের চূড়ায়। দুই দশকের ক্যারিয়ারে অধিনায়কত্ব করেন তিন দফা। ২০০৯  প্রথমবার ২০১০ আরেকবার,দুইবারই ইনজুরি ছিটকে দিয়েছে কিন্তু হার না মানা যুদ্ধা মাশরাফি  আবারও ফিরেছেন।ফিরেছেন ত ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটকে শিখিয়েছেন লরাই করতে।

এক নজরে দেখে নেব CAPTAIN FANTASTIC মাশরাফির বড় সাফল্যগুলো।
তার অধিনায়কত্বে ৮৯ টি ম্যাচে বাংলাদেশকে ৫০ টি জয় উপহার দিয়েছেন।তিনিই একমাত্র অধিনায়ক যিনি বাংলাদেশের হয়ে জয়ের হাফসেঞ্চুরি নিয়ে বিদায় নিতে পারলেন।
আয়ারল্যান্ড থেকে তিন জাতির সিরিজের জয়ের ট্রফি প্রথমবার বাংলাদেশে নিয়ে আসেন এই মাশরাফি।
১৫ টি দিপাক্কিক সিরিজের ১০টি তেই জয় আসে এই  CAPTAIN FANTASTIC এর হাত ধরে।
তার অধিনায়কত্বে দুইটা বিশ্বকাপ খেলে বাংলাদেশ,তার মধ্যে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা সেরা অর্জন।
২০১৭ চ্যাম্পিয়ান ট্রফিতে আরও এক ধাপ এগিয়ে মাশরাফির দল। সেরা চারে দেখা গিয়েছিল লাল  সবুজের দলকে।
অধিনায়ক হিসেবে বিদায় নিলেও লাল সবুজ ক্রিকেটের মাশরাফি ক্রিকেট প্রেমিদের অন্তরে যুগের পর যুগ থাকবেন পথপ্রদর্শক হিসেবে।
                                                        
                                              
   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন