ac

Pages

3

সোমবার, ৯ মার্চ, ২০২০

করনা ভাইরাসে প্রথম বাংলাদেশির মৃত্যু

ব্রিটেনে যে তৃতীয় ব্যাক্তি করনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশি।
  উনার ছেলে মুওয়াজ্জেম হোসেন বলেন, উনার বাবা গত ফেব্রুয়ারিতে প্রতি বারের মতো এবারও  ইতালিতে ঘুরতে যান এবং সেখান থেকেই করনা ভাইরাসে আক্রান্ত হন।
তিনি আরও উল্লেখ করেন যে,যখন উনার বাবা ইতালি যান তখনও ইতালিতে করনা ভাইরাসের সংক্রমণ তেমন ছিলনা। উনার বাবা ইতালি যাওয়ার এক সপ্তাহ পর থেকে হঠাৎ করেই ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু হয়।   পরের সপ্তাহে ২৯ ফেব্রুয়ারিতে তিনি ব্রিটেনে চলে আসেন। আসার পর তিনি শারীরিকভাবে ভালই ছিলেন।
    ৩ মার্চ বাসার পাসেই একটা হেলথ কেয়ার সেন্টারে উনি যান নরমাল চেকাপের জন্য। যাওয়ার সময় উনি মাস্ক পরিদান করে যান।
ডাক্তার মাস্ক পরিদানের কারন জানতে চাইলে উনি ইতালি থেকে তিন দিন আগে আসছেন একথা বলেন।
সাথে সাথে ডাক্তার উনার পরিক্ষা নিরিক্ষা করেন এবং পরবর্তিতে জানা যায় উনি করনা ভাইরাসে আক্রান্ত।
কিন্ত তখনও তিনি শারীরিকভাবে ভালোই ছিলেন।

পরে উনাকে আলাদা কেবিন এ কোরাইনটাইন করে রাখা হয় এবং সকল প্রকারের যোগাযুগ বন্ধ রাখা হয়। শুধুমাত্র উনার কেবিন এর টেলিফোনের মাধ্যমে কথা বলার সুযোগ ছিল।
হোসেন  গণমাধ্যমকে জানান , উনাদের পরিবারের সবাই  এখনো  কোরাইনটাইন অবস্থায় আছেন।
উল্লেখ যে,উনার বয়স ৬০ বসর এবং উনি নানান শারীরিক সমস্যায় আগে থেকেই ভুগছিলেন।
হাসপাতাল  কর্তৃপক্ষ জানিয়েছে উনি গত  রবিবার সকালে ম্যানচেসটারের একটি হাসপাতালে মারা গেছেন।
এখনো উনার দাফন করা হইনি,পরিবারের সবাই কোরাইনটাইন অবস্থা থেকে মুক্তি পাওয়ার  পর ব্রিটেনের কতৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী পরবর্তীতে দাফন কার্য করা হবে।                                                                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন