ac

Pages

3

রবিবার, ৩ মে, ২০২০

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পরিবারসহ করোনায় আক্রান্ত ।

বাংলাদেশ টেলিভিশন (বি টি ভি) এর মহাপরিচালক এস এম হারুন অর রশিদ  ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । 

 নমুনা পরীক্ষার পর রবিবার তাদের শরীরে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ধরা পরে ।
বিটিভির একটি সূত্র এ খবর জানিয়েছে।
মহা পরিচালকের করোনা আক্রান্ত হওয়ার খবরে তার সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টেনে রাখা হয়েছে ।

এর আগে বেশ কিছু টেলিভিশন কর্মীর করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।  

শুক্রবার, ১ মে, ২০২০

মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণা !



ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া । আজ শুক্রবার প্রধান মন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
আগামী ৪ মে থেকে এ ঘোষণা কার্যকর হবে  এবং খুলে দেয়া হবে বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান ।
তবে ব্যবসায়ীদের বেশকিছু শর্ত মেনে চলতে হবে ।

লক ডাউনের কারনে মালয়েশিয়ার ক্ষতির পরিমাণ হয়েছে প্রায় ৬৩ বিলিয়ন রিংগিত ।
সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে প্রবাসীরা এক রকম শঙ্কার মধ্যে আছেন । আশা করা যাচ্ছে মে মাসের ৪ তারিখের পরে মালয়েশিয়ার প্রবাসীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন ।