ac

Pages

3

রবিবার, ১৮ জুন, ২০১৭

কি ভাবে HTML file save করতে হয়?

 HTML এর পূর্ণ রুপ হচ্ছে  Hyper Text Markup  Language। এটি হচ্ছে একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ । এটি ব্যবহার করে আপনি যেকোনো ওয়েব সাইট বা মোবাইল অ্যাপ এর মার্ক আপ করতে পারেন । 

এ ভাষা টি ব্যবহার করতে আপনার লাগবে একটি কম্পিউটার , যেকোনো টেক্সট এডিটর , একটি ব্রাউজার। 
* কম্পিউটার ওপেন করুন।
* Windows Default  Note pad or
*  Note pad++ text editor open করুন ।( না থাকলে Notepad++ download ও  ইন্সটাল  করে নিন)
* একটি ব্রাউজার ইন্সটাল করে নিন।(  Mozilla , google chrome  )
আপনার এ তিনটি কাজ হয়ে গেলে পরের ধাপে চলে আসুন।
এবার নোট প্যাডে ++  এ লিখুন
<HTML>
<p> www.thekolom.com </p>

</HTML>
নোট প্যাডের বাম পাসে উপরে ফাইল থেকে save as  এ  ক্লিক করুন ।
file name এ আপনার ফাইল এর নাম  এবং save as type  এ Hypertext markup language (HTML) select করুন ।
এখন সেভ করুন ।
নোট প্যাড ++ এর টাস্ক বারে রান (RUN) অপশন এ ক্লিক করুন এবার যে ব্রাউজার দিয়ে ওপেন করতে চান সে ব্রাউজারে ( Launch in Firefox ) ক্লিক করুন।
এবার <p>     </p> মাঝ খানের লেখাটি ব্রাউজার এ দেখতে পাবেন।

শনিবার, ১৭ জুন, ২০১৭

BASIC HTML TUTORIAL. ওয়েব ডিজাইন বাংলা কোর্স।


এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা  একটি  মার্কআপ ল্যাংগুয়েজ।
এটা শেখা খুব সহজ।
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন।
এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে ডিজাইন করতে  পারবেন।

যা লাগবে ঃ
এইচটিএমএল শিখতে (এইচটিএমএল কোড  লিখতে)

নোটপ্যাড। Notepad open করে তৈরী হোন। যেহেতু নতুন তাই নোটপ্যাড দিয়েই শুরু করুন ।  উইন্ডোজে  ডিফল্ট যে নোটপ্যাড টি থাকে সেটা দিয়ে কোড করে কোন মজা বা সুবিধা কিছুই পাবেননা। তবে এরকমই একটা হালকা নোটপ্যাড আছে নাম "Notepad++" এখানে প্রচুর সুবিধা পাবেন এবং এটা প্রফেশনাল কোড লেখার জন্য নি:সন্দেহে ব্যবহার করতে পারেন।
HTML basic format:

<!DOCTYPE html>
<html>
<head>

</head>
<body>
<h1>www.thekolom.com</h1>
<p>demo content goes here.</p>

</body>
</html>
প্রয়োগ দেখুন
প্রথম লাইনটি <!DOCTYPE html> হচ্ছে ডকুমেন্টটি কি ধরনের তা ব্রাউজারকে বোঝানোর  জন্য দেয়া হয়।  উপরের ডকুমেন্ট টি এইচটিএমএল ৫ এর একটি ডকুমেন্ট । এরুপ যদি এটা XHTML এর ১.০ ভার্সন হতো তাহলে ডিক্লেয়ারেশনটি দিতে হতো এভাবে
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN"
"http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">

* এখন HTML5 আসার পর এগুলি আর সাধারনত ব্যবহার করেনা। HTML 5 এর ডিক্লেয়ারেশন দেয়া হয়।
<!DOCTYPE html>
একটা start tag (যেমন <div>) এবং end tag (যেমন </div>)  এর মাঝে যা থাকে তা সহ পুরোটি একটা এলিমেন্ট। একটা এলিমেন্টের ভিতর ট্যাগের মতই এক বা একাধিক এলিমেন্ট থাকতে পারে বা থাকে এটাকে nested এলিমেন্ট বলে। নিচের উদাহরনটি দেখুন
1.<!DOCTYPE html>
2.<html>
3.<head> </head>
4.<body>
5.<h1>www.thekolom.com</h1>
6.<p>your article</p>
7.</body>
8.</html>
এখানে <html> </html> এর ভিতর যত কিছু আছে সব নিয়ে এটা একটা html এলিমেন্ট এরুপ body একটা এলিমেন্ট। একইভাবে বাকিগুলিও এক একটি এলিমেন্ট।
এলিমেন্টের ভিতর এলিমেন্ট থাকতে পারে  যেমন <h1></h1> এর ভিতর কোন এলিমেন্ট নেই, যে লেখাটি আছে সেটি হচ্ছে এর কনটেন্ট। তাই <h1></h1> এর ভিতরের লেখাটিসহ এটা h1 এলিমেন্ট।
নোটপ্যাডে লিখে .html এক্সটেনশন যেমন index.html বা yourword.html দিয়ে সেভ করে ব্রাউজারে খুলুন, এটিই হচ্ছে আউটপুট, একটা বেসিক এইচটিএমএল ডকুমেন্ট বা একটা ওয়েব পেজ।

যত এলিমেন্ট লেখি না কেন সব body এলিমেন্টের ভিতরই লিখতে হবে,  ব্রাউজারে শুধু ঐটুকুরই আউটপুট আসে যেটা body এলিমেন্টের ভিতর থাকে।

বুধবার, ১৪ জুন, ২০১৭

বিনিয়োগ ছাড়া অনলাইন ইনকামের ৭ উপায় ।





দিনদিন  অনলাইন ইনকাম বেশ জনপ্রিয় হয়ে উঠছে । আপমি যদি অনলাইনে উপার্জন করতে চান তাহলে
এই লেখাটি আপনার জন্য ।

১। বিজ্ঞাপন দেখে উপার্জন।

এটি অন্যতম একটি সহজ মাধ্যম আপনি চাইলে ঘরে বসে বিজ্ঞাপন দেখার মাধ্যমে ইনকাম করতে পারেন। একটি কোম্পানি
প্রচুর টাকা খরচ করে এই অ্যাডএর পিছনে। তারা অ্যাড দেখার জন্য আপনা কে পে করবে। অনেক ধরনের ওয়েব সাইট আছে
সেখানে আপনি ফ্রি সাইন আপ করে প্রতিদিন কিছু অ্যাড লিঙ্ক ক্লিক করে উপার্জন করতে পারেন।

এই কাজগুলো করতে আপনাকে দিনে ১০-১৫ মিনিট সময় দিতে হবে। আপনি যত সময় দিবেন তত ইনকাম করতে পারবেন।
নিচে কিছু এধরনের ওয়েব সাইটের নাম দেয়া হল।
# NeoBux.

NeoBux এ সাইন আপ করে প্রতি দিন অ্যাড দেখে ইনকাম করতে পারেন।

NeoBux এ সাইন আপ করার জন্য এখানে ক্লিক করুন ।
# ClixSense

* ClixSense এ সাইন আপ করুন।
*ইমেইল ভ্যালিডেশন করুন।
 * লগ ইন করুন এবং আপনার প্রফাইল পুরন করুন।
 এখানে ক্লিক করুন।।

# BuxP


# BuxP হল পুরন একটা পি টি সি সাইট । ২০০৮ সাল  থেকে এটি চলে আসছে। আপনি এখান থেকে অ্যাড ক্লিক করে
ইউটিউব ভিডিও দেখে, ইনকাম করতে পারবেন। এছারাও আর বিভিন্ন দিক রয়েছে ইনকাম করার জন্য।
এখানে ক্লিক করুন
২। ওয়েব সাইট / ব্লগের মাধ্যমে ।


এটি একটি অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। একটি ব্লগ তিরি করুন । কিছু পোস্ট আপলোড করুন।
এর পর আপনি আপনার ব্লগ এ অ্যাড প্লেসমেনট করে ইনকাম করতে পারেন।
কিছু অ্যাড কোম্পানি হল  গুগল অ্যাডসেন্সে , https://www.revenuehits.com/, https://propellerads.com/
আপনি এ সব নেট ওয়ার্ক কোম্পানির মাধ্যমে অ্যাড পেতে পারেন এবং ইনকাম করতে পারেন।

৩. এফেলিয়েট মার্কেটিং

এটি হচ্ছে একটি প্রোডাক্ট প্রমটিং সিস্টেম । বিভিন্ন পপুলার সাইটের প্রোডাক্ট প্রমটিং করে আপনি প্রতি সেল এর জন্য ৪% থেকে ১৫% পর্যন্ত ইনকাম করতে পারেন।
কিছু পপুলার সাইট যেমনঃ অ্যামাজন , ইবে , ফ্লিপ কার্ট , স্নাপ ডেয়াল ।

৪. অনলাইনে ছবি বিক্রি

ছবি তোলা আপনার শখ হতে পারে এই শখকে আপনি ইনকামে বদলে দিতে পারেন আপনার হাতে থাকা স্মার্ট ফোন এর মাধ্যমে।
আপনি তুলতে পারেন বিভিন্ন ধরনের ছবি যেমনঃ প্রকৃতির ছবি, পশুপাখির ছবি, বাস্তব জীবনের ছবি বা জায়গার ছবি
এ সব ছবি বিক্রি করতে পারেন PhotoBucket, Shutterstock, iStock etc.এসব ওয়েব
সাইটে ।

৫. ইউটিউব চ্যানেল থেকে উপার্জন


ইউ টিউব হচ্ছে সবচে বড় ভিডিও শেয়ারিং মাধ্যম ।আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ইনকাম
করতে পারেন। আপনি কিছু ভিডিও তৈরি করুন এবং আপলোড করুন আপনার ইউটিউব চ্যানেলে । আপনার ভিডিও তে
যখন ১০ হাজার ভিউ হবে তখন আপনি ইউটিউব পার্টনার প্রগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গৃহীত হলে
আপনার ভিডিও তে অ্যাড প্লেস করা হবে তার পর থেকে ভিডিও দেখলেই আপনার ইনকাম হতে থাকবে।

৬. ওয়েব ডিজাইন

যদি আপানার ওয়েব ডিজাইন সম্পর্কে কোন ধারনা থাকে তবে আপনি আপনার ইনকাম শুরু করতে পারেন এখানেই।
আপনি অনলাইনে অর্ডার নিয়ে কাজ করে আপনি আপনার উপার্জন শুরু করতে  পারেন।

৭। এস  ই ও


এটি অন্য তম একটি পপুলার অনলাইন বিজনেজ। যদি আপনার এস ই ও সম্পর্কে ধারনা থাকে তাহলে আপনার অনলাইন
ইনকামে ভয়ের কোন কারন নেই।
কারন কোম্পানি হাজার হাজার ডলার খরচ কতে তাদের ওয়েব সাইতকে গুগল সার্চ এর প্রথন কাতারে রাখতে।







মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

ওয়েব ডিজাইন , ডেভেলপমেন্টের টুকিটাকি ও প্রোগ্রামিং পেশা।


পার্ট ১ঃ




এই অত্যাধুনিক যুগে যদি আপনি পেশা হিসেবে বেছে নিয়ে থাকেন প্রোগ্রামিং , তবে আপনি ভুল করেননি। বর্তমান বিশ্বে একজন ভাল  প্রোগ্রামারের চাহিদা অনেক।একারনেই গুগল, ফেসবুকের মত বড় বড় কোম্পানি একজন দক্ষ প্রোগ্রামার খুজে বের করতে  বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে নজর রাখে।

কিছুদিন আগে আমার সাক্ষাৎ হয়েছিল কে,এল সফটওয়্যার লিমিটেডের সি,ই,ও মিঃ তোকোদা সানের (জাপানিজ) সাথে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম , আপনার কোম্পানি তে কি ধরনের প্রোগ্রামার হায়ার করেন।

তিনি উত্তর দিলেন PHP, MySQL জানতে হবে (তার কোম্পানি তে  PHP, MySQL ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়)।
আমি আবার জিজ্ঞেস করলাম আর কি কি লাগে। তিনি আবার উত্তর দিলেন PHP, MySQL জানতে হবে।
আবার জানতে চাইলাম  শিক্ষাগত যোগ্যতা (certificate) এর কথা , তিনি বললেন আমার কাছে রেকুয়ারমেনট হচ্ছে PHP,
অতএব দক্ষতা  বাড়াতে হবে। আপনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন না কেন সে লাঙ্গুগুয়াজের উপর ভাল দক্ষতা থাকতে হবে।
ওয়েব ডেভেলপমেন্টে মুলত দুইটি ভাগ  ১- Front End   ২- Back End ।

 একজন  ভাল ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে বেশ কিছু টেকনলজির উপর দক্ষতা অর্জন করতে হবে।

যেমনঃ
Front End এর জন্য    HTML ( Hyper Text Markup Language), CSS (Cascading Style Sheet ), JavaScript.

Back End এর জন্য  PHP ( Hypertext Preprocessor  ), MySQL (My Structured Query Language ) ।


Front End  হচ্ছে  browser side  Technology , আর  Back End   হচ্ছে Server Side Technology ।

এর মানে হচ্ছে HTML ( Hyper Text Markup Language), CSS (Cascading Style Sheet ), JavaScript browser এ কাজ করে ।
অপরদিকে

 PHP ( Hypertext Preprocessor  ), MySQL (My Structured Query Language )  Server  এ কাজ করে ।

আপনি যদি শুধু  Front End এ কাজ করতে চান তবে আপনাকে শিখতে হবে Front End  Technology । জেমনঃ
ওয়েব ডিজাইন , অ্যাপ ডিজাইন এর মত কাজ।

 আর যদি Back End এ কাজ করতে চান তাহলে আপনাকে শিখতে হবে  Back End Technology । যেমনঃ
Database এ data storing, updating, deleting etc.

আমি শুধু বেসিক ধারণা দেয়ার চেষ্টা করেছি।
(চলবে)...




মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

আফগানিস্তানে বোমা হামলা।


আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয়
 প্রদেশ কান্দাহারে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।  এ বিস্ফোরণে  তিন বেসামরিক
লোক নিহত ও অপর চার জন আহত হয়েছে ।
 আফগান সরকার এ ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছে।

প্রাদেশিক গভর্ণরের মুখপাত্র শামীম খাপালওয়াক বার্তা সংস্থা সিনহুয়াকে
 জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টায়  এই বিস্ফোরণ ঘটে।
কান্দাহার নগরীর প্রাদেশিক রাজধানীর পশ্চিমে অবস্থিত ওই জেলার একটি হাসপাতালে হতাহতদের পাঠানো হয়।

শনিবার, ২০ মে, ২০১৭

ডাঃ জাকির নায়েক কে সৌদি আরবের নাগরিকত্ব প্রদান।


ডাঃ জাকির নায়েককে নাগরিকত্ব প্রদান করেছে সৌদি আরব। বাদশা সালমান নিজে উদ্যোগী হয়ে তাকে নাগরিকত্ব প্রদান করেছেন। ভারতের এই ইসলাম প্রচারকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে গ্রেফতারি পরয়ানা জারি আছে।

এর আগে মালায়শিয়া সরকার তাকে স্থায়ী রেসিড্যান্সি মর্যাদা দিয়েছে।

ঢাকায় গুলশান হামলার পর থেকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় । ওই সমায় তার ইসলামী টিভি চ্যানেল "পিস টিভি" বন্ধ করে দেয়া হয়। 

শুক্রবার, ১৯ মে, ২০১৭

বাংলাদেশ বিমানে যাত্রীর লাগেজ কেটে চুরি ।


বাংলাদেশ বিমানে যাত্রীর লাগেজ কেটে চুরির ঘটনায় ৬ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ওই ৬ কর্মীর নাম , শামিম হাওলাদার ,আজাদ ,আমিরুল, নজ্রুল, মনির হসেন ও লাভলু।

গত বৃহস্পতি বার মালায়শিয়া থেকে আগত বিমানে এ ঘটনা ঘটে।

গ্রেফতারক্রিতদের কাছ থেকে ৯০০ রিঙ্গিত ও ১০০০০ টাকা উদ্ধার করেছে 

বুধবার, ১৭ মে, ২০১৭

মাদ্রাসা পরীক্ষায় হিন্দু ছাত্রীর কৃতিত্ব ।

পশ্চিম বঙ্গে খালাতপুর হাই মাদ্রাসার এক ছাত্রীর অসামান্য কৃতিত্বের কারনে সে রাজ্যে হইচই পরেগেছে।

প্রশমা শাসমল নামের অই ছাত্রী মাদ্রাসা বোর্ড এর মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে ৮ম হয়েছে।


ইসলাম ধর্ম শিক্ষায় সে ১০০ এর মধ্যে ৯৭ নম্বর পেয়েছে। কোন হিন্দু ছাত্রী এর আগে এত ভাল ফলাফল করেনি ।
মাদ্রাসা বোর্ডে  ইংরেজি অংকর পাশাপাশি ইসলাম শিক্ষা ও আরবিও পোড়তে হয়।


প্রশমা তার অনুভুতি জানাতে গিয়ে বলে, সে  কখনও ইসলাম শিক্ষা ও আরবি বিষয় কে আলাদা করে দেখে নি। অন্য বিষয়ের মতই  এ দুটি বিষয়ে গুরুত্ত দিয়েছে।

এছাড়া  মাদ্রাসায় অধ্যায়ন কালে তার কোন অসুবিধার সম্মুখীন হতে হয়নি। বরং শিক্ষকদের ও সহপাঠীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছে।