ac

Pages

3

শনিবার, ১৭ জুন, ২০১৭

BASIC HTML TUTORIAL. ওয়েব ডিজাইন বাংলা কোর্স।


এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা  একটি  মার্কআপ ল্যাংগুয়েজ।
এটা শেখা খুব সহজ।
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন।
এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে ডিজাইন করতে  পারবেন।

যা লাগবে ঃ
এইচটিএমএল শিখতে (এইচটিএমএল কোড  লিখতে)

নোটপ্যাড। Notepad open করে তৈরী হোন। যেহেতু নতুন তাই নোটপ্যাড দিয়েই শুরু করুন ।  উইন্ডোজে  ডিফল্ট যে নোটপ্যাড টি থাকে সেটা দিয়ে কোড করে কোন মজা বা সুবিধা কিছুই পাবেননা। তবে এরকমই একটা হালকা নোটপ্যাড আছে নাম "Notepad++" এখানে প্রচুর সুবিধা পাবেন এবং এটা প্রফেশনাল কোড লেখার জন্য নি:সন্দেহে ব্যবহার করতে পারেন।
HTML basic format:

<!DOCTYPE html>
<html>
<head>

</head>
<body>
<h1>www.thekolom.com</h1>
<p>demo content goes here.</p>

</body>
</html>
প্রয়োগ দেখুন
প্রথম লাইনটি <!DOCTYPE html> হচ্ছে ডকুমেন্টটি কি ধরনের তা ব্রাউজারকে বোঝানোর  জন্য দেয়া হয়।  উপরের ডকুমেন্ট টি এইচটিএমএল ৫ এর একটি ডকুমেন্ট । এরুপ যদি এটা XHTML এর ১.০ ভার্সন হতো তাহলে ডিক্লেয়ারেশনটি দিতে হতো এভাবে
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN"
"http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">

* এখন HTML5 আসার পর এগুলি আর সাধারনত ব্যবহার করেনা। HTML 5 এর ডিক্লেয়ারেশন দেয়া হয়।
<!DOCTYPE html>
একটা start tag (যেমন <div>) এবং end tag (যেমন </div>)  এর মাঝে যা থাকে তা সহ পুরোটি একটা এলিমেন্ট। একটা এলিমেন্টের ভিতর ট্যাগের মতই এক বা একাধিক এলিমেন্ট থাকতে পারে বা থাকে এটাকে nested এলিমেন্ট বলে। নিচের উদাহরনটি দেখুন
1.<!DOCTYPE html>
2.<html>
3.<head> </head>
4.<body>
5.<h1>www.thekolom.com</h1>
6.<p>your article</p>
7.</body>
8.</html>
এখানে <html> </html> এর ভিতর যত কিছু আছে সব নিয়ে এটা একটা html এলিমেন্ট এরুপ body একটা এলিমেন্ট। একইভাবে বাকিগুলিও এক একটি এলিমেন্ট।
এলিমেন্টের ভিতর এলিমেন্ট থাকতে পারে  যেমন <h1></h1> এর ভিতর কোন এলিমেন্ট নেই, যে লেখাটি আছে সেটি হচ্ছে এর কনটেন্ট। তাই <h1></h1> এর ভিতরের লেখাটিসহ এটা h1 এলিমেন্ট।
নোটপ্যাডে লিখে .html এক্সটেনশন যেমন index.html বা yourword.html দিয়ে সেভ করে ব্রাউজারে খুলুন, এটিই হচ্ছে আউটপুট, একটা বেসিক এইচটিএমএল ডকুমেন্ট বা একটা ওয়েব পেজ।

যত এলিমেন্ট লেখি না কেন সব body এলিমেন্টের ভিতরই লিখতে হবে,  ব্রাউজারে শুধু ঐটুকুরই আউটপুট আসে যেটা body এলিমেন্টের ভিতর থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন