ac

Pages

3

রবিবার, ৩ মে, ২০২০

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পরিবারসহ করোনায় আক্রান্ত ।

বাংলাদেশ টেলিভিশন (বি টি ভি) এর মহাপরিচালক এস এম হারুন অর রশিদ  ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । 

 নমুনা পরীক্ষার পর রবিবার তাদের শরীরে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ধরা পরে ।
বিটিভির একটি সূত্র এ খবর জানিয়েছে।
মহা পরিচালকের করোনা আক্রান্ত হওয়ার খবরে তার সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টেনে রাখা হয়েছে ।

এর আগে বেশ কিছু টেলিভিশন কর্মীর করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।  

শুক্রবার, ১ মে, ২০২০

মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণা !



ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া । আজ শুক্রবার প্রধান মন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
আগামী ৪ মে থেকে এ ঘোষণা কার্যকর হবে  এবং খুলে দেয়া হবে বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান ।
তবে ব্যবসায়ীদের বেশকিছু শর্ত মেনে চলতে হবে ।

লক ডাউনের কারনে মালয়েশিয়ার ক্ষতির পরিমাণ হয়েছে প্রায় ৬৩ বিলিয়ন রিংগিত ।
সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে প্রবাসীরা এক রকম শঙ্কার মধ্যে আছেন । আশা করা যাচ্ছে মে মাসের ৪ তারিখের পরে মালয়েশিয়ার প্রবাসীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন ।


সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

চীনের উহান শহর এখন করোনা মুক্ত !!!


চীনের উহান শহর থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পরে করোনা ভাইরাস । আর এখন অবিশ্বাস্য হলেও সত্য যে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের হাসপাতালে কোন করোনা রোগী নেই।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মিঃ ফেং  এ কথা নিশ্চিত করেছেন । তিনি বলেন উহানের হাসপাতালের শেষ রোগীটিও গত শুক্রবার ছারপত্র পেয়েছেন ।

এবং কি উহানে আর নতুন করে করোনা রোগী সনাক্তও হচ্ছে না । সেখান কার লক ডাউনও সিথিল করে দেয়া হয়েছে । 

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

COVID-19 প্রতিরোধে আমাদের করণীয়

সারা বিশ্ব এখন  COVID - 19 করোনা ভাইরাস নিয়ে চিন্তিত।
তবে বিশেসজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, panic না হয়ে আমাদের ব্যাক্তিগত সতর্কতার উপর।
করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয়ঃ
১.সর্বদা নিজে এবং  আপনার আশপাশ পরিস্কার রাখা। ২. হুম কোরাইনটাইন এখন একটি পরিচিত শব্দ, যথাসম্ভব নিজে ও আপনার পরিবারের সবাই  হুম কোরাইনটাইন থাকার চেষ্টা করোন।
৩.জনসমাগম,গণপরিবহন এড়িয়ে চলোন।
৪.প্রয়োজনে বাহিরে বের হলেও অবশ্যই মাস্ক ব্যাবহার করোন এবং ঘরে প্রবেশের পূর্বে ভালোভাবে  hand sanitizer দিয়ে পরিস্কার হয়ে ঘরে প্রবেশ করোন।
৫.নিয়মিত বদঅভ্যাস ( ধুমপান, এলকোহলিক পানিয়, ঠান্ডা পানিয়, আইসক্রিম) পরিহার করোন
।
৬. হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার করা এবং যেখানে সেখানে তু তু ফেলা থেকে বিরত থাকা।
 ৭.বেশি বেশি ভিটামিন-সি যুক্ত(লেবুর রস,কমলার জুস) ইত্যাদি খাওয়া।
৮.খাবার গ্রহণে সতর্ক থাকা এবং ভালোভাবে সিদ্ধ করে খাবার খাওয়া।
৯.আদা চা, তুলশি চা, মধু ইত্যাদি বেশি বেশি পান করা।
১০. এজমা, ডায়বেটিস, হার্টের অসুখ ইত্যাদি রোগে আগে থেকেই  আক্রান্ত  হলে নিয়ন্ত্রণে রাখা।
১১.নিয়মিত ব্যায়াম করা এবং ইমোনিও সিস্টেম(রোগ প্রতিরোধ) শক্তিশালী করা।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মানেই মৃত্যু নয়। আমাদের ব্যাক্তিগত  ও সম্মিলিত চেষ্টাই পারে আমাদের নিজেকে এবং আমাদের পরিজনকে  এই  মহামারি থেকে রক্ষা করতে।                                                     

সোমবার, ৯ মার্চ, ২০২০

করনা ভাইরাসে প্রথম বাংলাদেশির মৃত্যু

ব্রিটেনে যে তৃতীয় ব্যাক্তি করনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশি।
  উনার ছেলে মুওয়াজ্জেম হোসেন বলেন, উনার বাবা গত ফেব্রুয়ারিতে প্রতি বারের মতো এবারও  ইতালিতে ঘুরতে যান এবং সেখান থেকেই করনা ভাইরাসে আক্রান্ত হন।
তিনি আরও উল্লেখ করেন যে,যখন উনার বাবা ইতালি যান তখনও ইতালিতে করনা ভাইরাসের সংক্রমণ তেমন ছিলনা। উনার বাবা ইতালি যাওয়ার এক সপ্তাহ পর থেকে হঠাৎ করেই ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু হয়।   পরের সপ্তাহে ২৯ ফেব্রুয়ারিতে তিনি ব্রিটেনে চলে আসেন। আসার পর তিনি শারীরিকভাবে ভালই ছিলেন।
    ৩ মার্চ বাসার পাসেই একটা হেলথ কেয়ার সেন্টারে উনি যান নরমাল চেকাপের জন্য। যাওয়ার সময় উনি মাস্ক পরিদান করে যান।
ডাক্তার মাস্ক পরিদানের কারন জানতে চাইলে উনি ইতালি থেকে তিন দিন আগে আসছেন একথা বলেন।
সাথে সাথে ডাক্তার উনার পরিক্ষা নিরিক্ষা করেন এবং পরবর্তিতে জানা যায় উনি করনা ভাইরাসে আক্রান্ত।
কিন্ত তখনও তিনি শারীরিকভাবে ভালোই ছিলেন।

পরে উনাকে আলাদা কেবিন এ কোরাইনটাইন করে রাখা হয় এবং সকল প্রকারের যোগাযুগ বন্ধ রাখা হয়। শুধুমাত্র উনার কেবিন এর টেলিফোনের মাধ্যমে কথা বলার সুযোগ ছিল।
হোসেন  গণমাধ্যমকে জানান , উনাদের পরিবারের সবাই  এখনো  কোরাইনটাইন অবস্থায় আছেন।
উল্লেখ যে,উনার বয়স ৬০ বসর এবং উনি নানান শারীরিক সমস্যায় আগে থেকেই ভুগছিলেন।
হাসপাতাল  কর্তৃপক্ষ জানিয়েছে উনি গত  রবিবার সকালে ম্যানচেসটারের একটি হাসপাতালে মারা গেছেন।
এখনো উনার দাফন করা হইনি,পরিবারের সবাই কোরাইনটাইন অবস্থা থেকে মুক্তি পাওয়ার  পর ব্রিটেনের কতৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী পরবর্তীতে দাফন কার্য করা হবে।                                                                   

রবিবার, ৮ মার্চ, ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত

গত দুইমাস থেকে পৃথিবীজুড়েই করোনা ভাইরাসে সংক্রমণের খবর পাওয়া গেলেও আজ প্রথম বাংলাদেশে  করোনা ভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত করা হয়।
বাংলাদেশ সরকারের তত্ত্ব মতে, শনাক্ত হওয়া তিন জনের মধ্যে দুইজন ইতালি ফেরত বাংলাদেশের নাগরিক।
তবে ইতালি ফেরত ঐ দুইজন একই পরিবারের সদস্য নয়।
ইতালি ফেরত একজনের পরিবারের  সকল সদস্যদের পরীক্ষা করার পর একজন মহিলা সদস্যের মধ্যে এই   ভাইরাস শনাক্ত হয়েছে।
দুই পরিবারের বাকি সব সুস্থ থাকলেও নিরাপত্তার সার্থে তাদেরকে কোয়ারেনটিন করে রাখা হয়েছে। 

নিরাপত্তার সার্থে আক্রান্ত রোগিদের নাম পরিচয় সহ সকল তথ্য গোপন রাখা হয়েছে। শুধুমাত্র উনাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে উল্লেখ করা হয়েছে।

সংক্রমণ  এড়াতে হাঁচি কাশির সময় টিস্যু ব্যবহার এবং যেখানে সেখানে থু থু  ফেলা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

যথাসম্ভব জনবহুল এলাকা  ও গণপরিবহন এড়িয়ে চলতে আহবান করা হয়েছে।

ব্যক্তিগত  নিরাপত্তার সার্থে মাস্ক ব্যাবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধুয়ার জন্য আহবান জানানো হয়েছে।                                                                                 

শনিবার, ৭ মার্চ, ২০২০

চিনে কোয়ারেনটিন হোটেল ধস

 চিনের কোয়াংঝো শহরে ২০১৮ সালে চালু হওয়া ৮০টি কামরার এই হোটেলে করোনা ভাইরাসেে আক্রান্তদের সংস্পর্শে এসেছেন এরকম লোকজনকে কোয়ারেনটিন  করে রাখা হয়েছিল।

হঠাৎ করে আজ হোটেলটি ধসে পড়ে কিন্তু এখন পর্যন্ত ধসে পড়ার কোন কারণ জানা যায়নি।

ফুজিয়ান প্রদেশের উদ্ধার কর্মীরা এখন পর্যন্ত ধংস্তুপ তল্লাশি করে আহত ৩২ জনকে উদ্ধার করেছেন।

এখনও কেউ নিহত হওয়ার খবর পাওয়া যাইনি,তবে উদ্ধার কর্মীরা আশংকা করছেন এখনও অনেকে  ধংসস্তুপে আটকা পড়ে আছেন।         

                            

মালায়সিয়ায় COVID -19 করোনা ভাইরাস পরিস্থিতি

গত ফেব্রুয়ারিতে মালায়সিয়ায় করোনা ভাইরাসে  আক্রান্তের সংখ্যা ৪০ জনের মতো হলেও গত কয়েকদিনে এই সংখ্যা হু হু করে বেড়েই চলেছে।

গত ৬ মার্চ হঠাত করেই একদিনে সর্বোচচ সংখ্যক রোগি সনাক্ত হয় যার সংখ্যা তত্ত্বমতে ২৮ জন।

এছাড়াও গতকাল ৭ মার্চ শনিবার নতুন করে আরও ৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

মালায়শিয়া সরকারের তত্ত্ব মতে এই পর্যন্ত আক্রান্তের  সংখ্যা ৯৩ জন,যার মধ্যে ৬৫ জন মালায়শিয়ান,২৫ জন চাইনিস,১ জন আমেরিকান বাকিসব জাপানিজ।

এ অবস্থায় মালায়শিয়া সরকার দেশের সকল প্রবেশপথে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা জারি করেছে,এবং কারও সর্দি,কাশি,জর,গলা ব্যাথা এসব উপসর্গ দেখা দিলে সাথে সাথে নিকটবর্তী হাস্পাতালে গিয়ে পরামর্শ গ্রহণ করার আহবান যানানো হয়েছে।                                         

শুভ বিদায় "CAPTAIN FANTASTIC "

আর দেখা যাবেনা কাপ্তান হিসাবে এক যুদ্ধ জয়ী নেতাকে,দেখা যাবেনা দল সাজাতে ছোটাছুটি  করা    এক অক্লান্ত অধিনায়কে।
তার বিদায়ে দল হারাবে দোহাতে আগলে রাখা এক অভিভাবকেে,হার না মানা এক যুদ্ধাকে।
যিনি লাল সবুজের  ক্রিকেটের মধ্যমণি  এদেশের সর্বকালের সেরা অধিনায়ক CAPTAIN FANTASTIC মাশরাফি বিন মর্তুজা।
লাল সবুজের ক্রিকেটে মাশরাফি আছেন অর্জনের চূড়ায়। দুই দশকের ক্যারিয়ারে অধিনায়কত্ব করেন তিন দফা। ২০০৯  প্রথমবার ২০১০ আরেকবার,দুইবারই ইনজুরি ছিটকে দিয়েছে কিন্তু হার না মানা যুদ্ধা মাশরাফি  আবারও ফিরেছেন।ফিরেছেন ত ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটকে শিখিয়েছেন লরাই করতে।

এক নজরে দেখে নেব CAPTAIN FANTASTIC মাশরাফির বড় সাফল্যগুলো।
তার অধিনায়কত্বে ৮৯ টি ম্যাচে বাংলাদেশকে ৫০ টি জয় উপহার দিয়েছেন।তিনিই একমাত্র অধিনায়ক যিনি বাংলাদেশের হয়ে জয়ের হাফসেঞ্চুরি নিয়ে বিদায় নিতে পারলেন।
আয়ারল্যান্ড থেকে তিন জাতির সিরিজের জয়ের ট্রফি প্রথমবার বাংলাদেশে নিয়ে আসেন এই মাশরাফি।
১৫ টি দিপাক্কিক সিরিজের ১০টি তেই জয় আসে এই  CAPTAIN FANTASTIC এর হাত ধরে।
তার অধিনায়কত্বে দুইটা বিশ্বকাপ খেলে বাংলাদেশ,তার মধ্যে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা সেরা অর্জন।
২০১৭ চ্যাম্পিয়ান ট্রফিতে আরও এক ধাপ এগিয়ে মাশরাফির দল। সেরা চারে দেখা গিয়েছিল লাল  সবুজের দলকে।
অধিনায়ক হিসেবে বিদায় নিলেও লাল সবুজ ক্রিকেটের মাশরাফি ক্রিকেট প্রেমিদের অন্তরে যুগের পর যুগ থাকবেন পথপ্রদর্শক হিসেবে।
                                                        
                                              
   

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০

২০২০ সালে টপ ১০ কম্পিউটার প্রোগ্রামিং ভাষা ।

প্রোগ্রামিং ভাষা শেখার ইচ্ছে ছোট বড় সবারই থাকতে পারে। আপনারও যদি প্রোগ্রামিং শেখার ইচ্ছে থাকে তবে আমাদের সাথেই থাকুন। আর নিচের লিস্ট থেকে বেছে নিতে পারেন ২০২০ সালের টপ প্রোগ্রামিং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ  ।

১। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
২। জাভা প্রহ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
৩। সি/সি ++ প্রোগ্রামিাং ল্যাঙ্গুয়েজ ।
৪। জাভাসচ্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
৫। গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
৬। আর  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
৭। সুইপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
৮। পি এইচ পি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
৯। সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
১০। ম্যাট ল্যাব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।

এই হল ২০২০ সালের মোস্ট ডেমান্ডেড ল্যাঙ্গুয়েজ ।