ac

Pages

3

রবিবার, ৮ মার্চ, ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত

গত দুইমাস থেকে পৃথিবীজুড়েই করোনা ভাইরাসে সংক্রমণের খবর পাওয়া গেলেও আজ প্রথম বাংলাদেশে  করোনা ভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত করা হয়।
বাংলাদেশ সরকারের তত্ত্ব মতে, শনাক্ত হওয়া তিন জনের মধ্যে দুইজন ইতালি ফেরত বাংলাদেশের নাগরিক।
তবে ইতালি ফেরত ঐ দুইজন একই পরিবারের সদস্য নয়।
ইতালি ফেরত একজনের পরিবারের  সকল সদস্যদের পরীক্ষা করার পর একজন মহিলা সদস্যের মধ্যে এই   ভাইরাস শনাক্ত হয়েছে।
দুই পরিবারের বাকি সব সুস্থ থাকলেও নিরাপত্তার সার্থে তাদেরকে কোয়ারেনটিন করে রাখা হয়েছে। 

নিরাপত্তার সার্থে আক্রান্ত রোগিদের নাম পরিচয় সহ সকল তথ্য গোপন রাখা হয়েছে। শুধুমাত্র উনাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে উল্লেখ করা হয়েছে।

সংক্রমণ  এড়াতে হাঁচি কাশির সময় টিস্যু ব্যবহার এবং যেখানে সেখানে থু থু  ফেলা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

যথাসম্ভব জনবহুল এলাকা  ও গণপরিবহন এড়িয়ে চলতে আহবান করা হয়েছে।

ব্যক্তিগত  নিরাপত্তার সার্থে মাস্ক ব্যাবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধুয়ার জন্য আহবান জানানো হয়েছে।                                                                                 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন